শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
শিরোনাম

সওজে প্রকৌশলী আজাদের অদৃশ্য বলয়: আ.লীগ সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ

রাত ১২:৪৯ - শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক

সওজে প্রকৌশলী আজাদের অদৃশ্য বলয়: আ.লীগ সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ
Logo

সরকার প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এ সেই উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দপ্তরের একাধিক কর্মকর্তার অভিযোগ দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি প্রভাবশালী প্রশাসনিক বলয় এখনো সক্রিয় রয়েছে। তাদের দাবি, এই বলয়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান। কিন্তু প্রশ্ন উঠছে, সড়ক ও জনপদ অধিদপ্তর কি সেই পরিবর্তনের বাইরে? নাকি পর্দার আড়ালে আবারও সক্রিয় হয়ে উঠছে পুরোনো আওয়ামী ক্ষমতার বলয়। সওজ জুড়ে এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান সাম্প্রতিক পদায়নের পর অনেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন, এটি কি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অতীতের প্রভাবশালী বলয়ের পুনর্বাসনের আরেকটি অধ্যায়। সওজের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, এ.কে.এম আজাদ রহমান দীর্ঘদিন ধরেই প্রভাবশালী প্রশাসনিক বলয়ের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি এবং সংশ্লিষ্টদের বক্তব্যও পাওয়া যায়নি। আজাদ রহমানকে ঘিরে আলোচনায় বারবার উঠে আসছে প্রকৌশলী নুরুল ইসলাম-এর নামও। সওজের একাধিক সূত্রের দাবি, প্রশাসনিক সমন্বয়, বদলি-পদায়ন এবং বিভিন্ন সংবেদনশীল দায়িত্ব পালনে তিনি আজাদ রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বহু সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে এসব অভিযোগও স্বাধীন তদন্তে প্রমাণিত হয়নি। সওজের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার দাবি, গত দেড় দশকে কথিত এই সিন্ডিকেট তিনটি খাতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, বদলি-পদায়ন, প্রকল্প ও ঠিকাদার নিয়ন্ত্রণ এবং বিদেশ সফর ও আর্থিক সুবিধা ব্যবস্থাপনা। তাদের অভিযোগ, লাভজনক পদে যেতে হলে নির্দিষ্ট বলয়ের আশীর্বাদ প্রয়োজন হতো, আর সেই বলয়ের বাইরে থাকা কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত হয়েছেন। অপরদিকে আজাদ রহমানের সাথে কথা বলতে গিয়ে তার মুঠোফোনে কল দিলে তা তিনি রিসিভ করেননি। টেন্ডার বাণিজ্য, অতিরিক্ত বিল, বদলি-পোস্টিং সিন্ডিকেট, প্রকল্পে লুটপাট, সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), যেখানে রাস্তা হওয়ার কথা জনগণের জন্য, সেখানে নাকি বছরের পর বছর রাস্তা তৈরি হয়েছে কমিশন আর সিন্ডিকেটের জন্য। আর এই অদৃশ্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে এক নাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান। অভিযোগ উঠেছে, সওজের ভেতরে তিনি এমন এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যেখানে টেন্ডার থেকে বদলি, বিল ছাড় থেকে প্রকল্প অনুমোদন, সবকিছুতেই ছিল তার অদৃশ্য রিমোট কন্ট্রোল। সওজে নাকি তখন অলিখিত নিয়ম ছিল, আজাদের সবুজ সংকেত ছাড়া বড় ফাইলের পাতাও নড়ে না। অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বাস্তব অগ্রগতি কম হলেও ঠিকাদারদের নামে পাশ হয়েছে কোটি কোটি টাকার অতিরিক্ত বিল। কাজের মান কেমন, রাস্তা টিকবে কি না, এসব যেন ছিল গৌণ বিষয়। মূল লক্ষ্য ছিল কার ভাগে কত যাবে” সেই হিসাব মিলানো। সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়াকেই বানানো হয়েছিল প্রহসন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ভয়ভীতি, ফাইল আটকে দেওয়া, কমিশন ছাড়া বিল না ছাড়ার অভিযোগও ঘুরছে সওজের করিডোরে। যেন সরকারি অফিস না, এক অদৃশ্য কমিশন মার্কেট। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সওজে এমন এক ভয়ঙ্কর প্রভাব বলয় তৈরি হয়েছিল যেখানে বদলি-পদায়নও ছিল সোনার ডিম পাড়া হাঁস। কে কোন জেলায় যাবে, কে লাভজনক প্রকল্প পাবে, আর কে কোন চেয়ারে বসবে,সবকিছুর নেপথ্যে নাকি ছিল সিন্ডিকেটের হিসাব-নিকাশ। সূত্র বলছে, নিম্নমানের কাজকে সন্তোষজনক দেখিয়ে ছাড়পত্র দেওয়া,অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রকল্পের বাজেট ফুলিয়ে-ফাঁপিয়ে তোলা এবং নির্দিষ্ট ঠিকাদার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়েছে।উন্নয়নের নামে যেন চলেছে উন্নতমানের লুটপাট। আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তথাকথিত সাংবাদিক-ঠিকাদার সিন্ডিকেট নিয়েও। অভিযোগ রয়েছে, আজাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলেই কিছু সুবিধাভোগী সাংবাদিক নড়েচড়ে বসতেন। কেউ ফোন করে চা খাওয়ার দাওয়াত কেউ ভাই একটু বসেন বলে তদবির, আবার কেউ সরাসরি প্রতিবেদককে ম্যানেজ করার মিশনে নামতেন। যেন সংবাদপত্র নয়, টেন্ডার অফিসেরই আরেকটি শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু বদলি বা সাময়িক শাস্তি দিয়ে এ ধরনের সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। প্রয়োজন স্বাধীন তদন্ত, সম্পদের হিসাব যাচাই, প্রকল্পভিত্তিক অডিট এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। নইলে উন্নয়নের নামে লুটপাটের এই সংস্কৃতি একসময় পুরো ব্যবস্থাকেই ধ্বংস করবে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র আলোচনা চলছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৩ (বি) ও ৩ (ডি) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০২/২০১২ রুজু করা হয়। তবে মামলা চলাকালে তিনি হাইকোর্টে রিট পিটিশন নম্বর ৮১৬/২০১২ দায়ের করলে আদালত প্রাথমিকভাবে তিন মাসের জন্য কার্যক্রম স্থগিত করেন। পরে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সরকার বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যায় এবং পূর্ণাঙ্গ শুনানির পর রিট নিষ্পত্তি হয়। পরবর্তীতে দুর্নীতি না করার অঙ্গীকার থাকলেও তাকে ঘিরে বদলি-বাণিজ্য, পছন্দের পোস্টিং এবং প্রকল্প নিয়ন্ত্রণকেন্দ্রিক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নির্বাচন ও প্রকল্প অনুমোদনে প্রভাব বিস্তারের কথাও বলছেন একাধিক কর্মকর্তা। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রকৌশলী নুরু ইসলামের নামও উঠে এসেছে। প্রকল্প অনুমোদন ও টেন্ডার ব্যবস্থাপনায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া ৫ আগস্টের পর অন্তত ৩০ জন কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন দেওয়া হয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে এসব সফরের অধিকাংশই উন্নয়নমূলক না হয়ে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রের দাবি। প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমানের অবৈধ সম্পদের পাহার: বদলি, বিদেশ সফর, টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নির্বাচন ও বিভিন্ন প্রকল্প থেকে অবৈধ ভাবে শত শত কোটি টাকা ঘুষ নিয়ে নিজ ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে রাজধানীর বারিধারা ও পূর্বাচল এলাকায় একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে। এছাড়া টাঙ্গাইলের নিজ গ্রামেও তার বিপুল পরিমাণ জমি ও স্থাপনা থাকার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব সম্পদের বিপরীতে আয়ের স্বচ্ছ কোনো ব্যাখ্যা বা ঘোষণাপত্র পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, আমার কাছে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলোর বিষয়ে আমি অবগত নই। সওজ একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান, এখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়মের মধ্য দিয়েই নেওয়া হয়। কোনো ব্যক্তিগত প্রভাব বা অনিয়মের সুযোগ নেই। যদি কোথাও কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তা অবশ্যই যথাযথ তদন্তের মাধ্যমে দেখা হবে। প্রতিষ্ঠান হিসেবে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি একটি কাঠামোগত সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। বদলি, পদায়ন, প্রকল্প অনুমোদন কিংবা টেন্ডার ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যদি অপ্রাতিষ্ঠানিক প্রভাব বা ব্যক্তিকেন্দ্রিক নিয়ন্ত্রণ তৈরি হয়, তাহলে তা প্রতিষ্ঠানগত শৃঙ্খলা দুর্বল করে। তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনিক রদবদল যথেষ্ট নয়। প্রয়োজন শক্তিশালী অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা, ডিজিটাল ট্রান্সপারেন্সি, এবং স্বাধীনভাবে অভিযোগ তদন্তের কার্যকর কাঠামো। পাশাপাশি সম্পদের উৎস যাচাই ও স্বার্থের দ্বন্দ্ব (conflict of interest) নিরপেক্ষভাবে মূল্যায়ন করা জরুরি। তা না হলে অভিযোগ ও অস্বচ্ছতার চক্র বারবার ফিরে আসবে।

এই বিভাগের আরও খবর
জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে জলবায়ু ধর্মঘট

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

রাঙ্গাবালীতে নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা; উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও চাঁদাবাজি রোধে কঠোর বার্তা

নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ

যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

৯ বছর উৎপাদন বন্ধ তবুও দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকা আসছেন

হাসান মামুনসহ ৯ নেতা বহিষ্কার, দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে কঠোর বিএনপি

মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ, কমল ১২ দিন

সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সর্বোচ্চ সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি

সর্বশেষ খবর
সওজে প্রকৌশলী আজাদের অদৃশ্য বলয়: আ.লীগ সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ
সওজে প্রকৌশলী আজাদের অদৃশ্য বলয়: আ.লীগ সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ

এই মাত্র | জাতীয়

জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে জলবায়ু ধর্মঘট
জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে জলবায়ু ধর্মঘট

এই মাত্র | জাতীয়

বরিশাল ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক,  বহিষ্কৃত ও বিবাহিতদের ঠাঁই

এই মাত্র | রাজনীতি

লুমিনাস গ্রুপের ডেপুটি ডিরেক্টর হলেন আব্দুল কাদির শিওন

এই মাত্র | অর্থনীতি

বগুড়া রেলওয়ে শ্রমিক দলের ‘ভুয়া’ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ

এই মাত্র | সারাদেশ

বরিশালে স্বাধীনতা দিবস উপলক্ষে ২০০ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল বিতরণ

মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩

ঈদ উপলক্ষে বরিশালের র‍্যাব-৮ এর অভিযান জোরদার
ঈদ উপলক্ষে বরিশালের র‍্যাব-৮ এর অভিযান জোরদার

এই মাত্র | সারাদেশ

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

এই মাত্র | জাতীয়

রাঙ্গাবালীতে নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা; উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও চাঁদাবাজি রোধে কঠোর বার্তা
রাঙ্গাবালীতে নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা; উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও চাঁদাবাজি রোধে কঠোর বার্তা

এই মাত্র | জাতীয়

নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ
নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ

এই মাত্র | জাতীয়

যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে
যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে

এই মাত্র | জাতীয়

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এই মাত্র | সারাদেশ

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এই মাত্র | অন্যান্য

পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুস দিতে গিয়ে এসআই আটক

এই মাত্র | অপরাধ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

এই মাত্র | জাতীয়

ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক, জেএফ-১৭ যুদ্ধবিমান সংগ্রহ নিয়ে আলোচনা

এই মাত্র | আন্তর্জাতিক

খুলনার কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনার কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এই মাত্র | সারাদেশ

সার্বাধিক পঠিত
শারদীয় দুর্গাপূজায় মানবতার বার্তা: রাজশাহীর বাঘায় দুই হাজার অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলেন যুগ্ম-সচিব রথীন্দ্রনাথ

ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

এই মাত্র | জাতীয়

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত।

হাটহাজারী মাদরাসা পরিদর্শনে বিএনপি নেতা নজরুল-সালাহউদ্দিন

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষি রিপনকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা
জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষি রিপনকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

এই মাত্র | অর্থনীতি

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক মুফিদুল আলমকে বিদায় সংবর্ধনা

১ সেপ্টেম্বর থেকে কার্যকর 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড', দুধ উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা
১ সেপ্টেম্বর থেকে কার্যকর 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড', দুধ উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা

এই মাত্র | অর্থনীতি

বগুড়া রেলওয়ে শ্রমিক দলের ‘ভুয়া’ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ
বগুড়া রেলওয়ে শ্রমিক দলের ‘ভুয়া’ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ

এই মাত্র | সারাদেশ

বরিশালে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা

স্বাস্থ্যখাতে যেমন ছিল ড. ইউনুসের এক বছর

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই পর্ব ও মাদকবিরোধী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এই মাত্র | খেলাদুলা

রহস্যে মোড়ানো সৌন্দর্য: বগালেক এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য

বিভাগীয় ক্রীড়া সংস্থায় ফ্যাসিবাদের দোসর শফিউর রহমানের নাম

অন্তর্বর্তী সরকারের ১ বছর ব্যর্থতার পাল্লাই ভারী
অন্তর্বর্তী সরকারের ১ বছর ব্যর্থতার পাল্লাই ভারী

এই মাত্র | জাতীয়

মাতৃত্ব ও সংসার নিয়ে স্বপ্ন দেখছেন জাহ্নবী কাপুর, জানালেন তিন সন্তানের ইচ্ছার কথা

এই মাত্র | বিনোদন

সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, হতাশ জেলারা
সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, হতাশ জেলারা

এই মাত্র | অর্থনীতি

কি আছে জুলাই ঘোষণাপত্রে বিস্তারিত পড়ুন
কি আছে জুলাই ঘোষণাপত্রে বিস্তারিত পড়ুন

এই মাত্র | জাতীয়

সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

সার্বাধিক প্রিন্ট

Advertisement